1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা প্রয়োজন : তথ্যমন্ত্রী রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ সংসদ সদস্যদের আচরণে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করে আড়াই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই । সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ *”ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬” ঠিক কতটা যুক্তিসঙ্গত?* ইরানে হামলা ‘অবৈধ’: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে তীব্র নিন্দা উত্তর কোরিয়ার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল, আজ ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক ঈদে বাবার জন্য পাঞ্জাবি আনার কথা ছিল রাকিবের; ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন তিনি ও অনন্যা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৬ কিলোমিটার এলাকায় তীব্র যানজট

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩১২ বার দেখা হয়েছে

কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা চাকরিজীবী শফিউল আলম সকাল ৯টার দিকে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে যানজটে আটকা পড়েন। তিনি বলেন, স্ত্রী ও ছয় মাসের মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে যাওযার জন্য ভোর পাঁচটায় রওনা হই। ঢাকার সায়েদাবাদ থেকে বাসে উঠি। সায়েদাবাদ থেকে মোগরাপাড়া চৌরাস্তা আসতে ৪ ঘণ্টা সময় লেগেছে।

ঢাকা থেকে নোয়াখালীগামী প্রাইভেটকারের চালক শামসুল ইসলাম বলেন, ভোর পৌনে ৫টায় ঢাকার সায়েদাবাদ থেকে নোয়াখালীর দিকে রওনা দিয়েছি। পথে পথে শুধু যানজট আর যানজট। গণপরিবহন ছাড়াই মহাসড়কে এমন পরিস্থিতি। গণপরিবহন চলাচল করলে অবস্থা কী হতো?

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মেঘনা সেতুর টোলপ্লাজায় টোল আদায়ে কিছুটা ধীরগতি ও ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে সার্বক্ষণিক হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com