1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রেষ্ঠদের হাতে পুরস্কার প্রদান দীর্ঘ বিরতির পর সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা — এনসিপিতে যোগ দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান, যুদ্ধবিরতির আগে চুক্তির আশায় বিশ্ব দুই মাস পূর্তি আজ: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হরমুজ প্রণালি খুলল ইরান, তবুও অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিক্ষাপ্রতিষ্ঠানে দেখানোর নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটি সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দেখানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও তারুণ্যের জীবন নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। জাতির পিতার হাতে স্থাপিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি) থেকে এ যাবতকালে এটিই প্রথম জাতির পিতার জীবনীভিত্তিক চলচ্চিত্র।’

নির্মাতা শামীম আহমেদ রনির চিত্রনাট্যে এই ছবি পরিচালনা ও প্রযোজনা করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। এখানে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন নির্মাতার ছেলে শান্ত খান এবং ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদীন দীঘি।

শাপলা মিডিয়া ইতোমধ্যে সিনেবাজ ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি প্রকাশ করেছে। যা বিনামূল্যে দেখা যাচ্ছে। ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি সিনেবাজ ওটিটি প্ল্যাটফর্মে বিনামূল্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে এবং প্রতিষ্ঠান খোলার পর সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থা করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।

ছবির পরিচালক সেলিম খান বলেন, ‘এটি আমাদের জন্য অনেক বড় খুশির খবর। আমি মনে করি, এতে করে শিক্ষার্থীরা জাতির পিতাকে নিয়ে সঠিক ইতিহাস জানতে পারবে। সেই সাথে জাতির পিতার আদর্শ ধারণ করতে অণুপ্রাণিত হবে। এ সুযোগটি করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা।’

শান্ত এবং দীঘি ছাড়া ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শিবা শানু, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাজনুন মিজান, দিলারা জামান ও নাজনীন চুমকি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com