1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামাবাদ বৈঠক চুক্তিহীন সমাপ্তি, নতুন করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মধ্যপ্রাচ্য সংকটে ব্যয় সংকোচন: ৯ খাতে সরকারি পরিচালন ব্যয় কমানোর নির্দেশ হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন দুই ডেস্ট্রয়ার পিছু হটেছে—ইরানের দাবি টেলিনর সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: ৫জি সম্প্রসারণ ও নতুন বিনিয়োগে আগ্রহ হরমুজ উত্তেজনায় তেলের দামে নতুন ঝাঁকুনি, ব্যারেল ১০৪ ডলারে যুক্তরাষ্ট্রের ক্রুড ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ভেস্তে গেল—নেতানিয়াহুর ফোনকল নিয়ে ইরানের অভিযোগ *রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু*

টি-টোয়েন্টিতে কোহলিকে ছাড়িয়ে গেল রিজওয়ান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।

বুধবার (১০ নভেম্বর) প্রকাশিত এই র‌্যাংকিংয়ে চার ধাপ অবনতি হয়েছে ভারত দলের অধিনায়ক বিরাট কোহলির। ব্যাটারদের তালিকায় তিনি এখন অষ্টম স্থানে। আর উল্টোটা ঘটেছে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের বেলায়।

বিশ্বকাপসহ এর আগের দুর্দান্ত সব পারফরম্যান্সের দরুণ ছয়ে জায়গা করে নিয়েছেন এই পাক উইকেটকিপার ব্যাটার।

সে হিসেবে কোহলি থেকে দুই ধাপ এগিয়ে গেলেন রিজওয়ান। এদিকে পাঁচ ম্যাচে চার হাফ সেঞ্চুরি করে র্যাংকিং শীর্ষে শক্ত অবস্থান নিয়েছেন রিজওয়ানের সতীর্থ বাবর আজম।

বিশ্বকাপে পাকিস্তানকে দারুণ নেতৃত্ব দেওয়া এ অধিনায়কের বর্তমান রেটিং ৮৩৯। দ্বিতীয় স্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের মারকুটে ব্যাটার ডেভিড মালান।

চারে নেমে গেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার জায়গা (তৃতীয় স্থান) দখল করেছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।

কোহলির অবনমন ঘটলেও ভারত দলের মধ্যে বড় লাফ দিয়েছেন ওপেনার লোকেশ রাহুল। সুপার টুয়েলভে তিনটি হাফ সেঞ্চুরি করে র্যাংকিংয়ে পাঁচ নম্বরে উঠেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেন ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৯৪ রান করে সেরা দশে ঢুকেছেন। ৬৬৯ রেটিং নিয়ে দশম স্থানে তিনি।

বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার রেটিং ৭৯৭ পয়েন্ট। হাসারাঙ্গার পরে সেরা তিনে আছেন তাবরাইজ শামসি ও আদিল রশিদ।

অলরাউন্ডার তালিকায় যথারীতি শীর্ষে আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। বাংলাদেশের সাকিব আল হাসান (২৬০) তার চেয়ে ৫ পয়েন্ট পেছনে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com