1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি

টিকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে সাত কলেজের শিক্ষার্থীরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৯০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের নাম নেই। এতে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর টিকা পেতে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাত কলেজ ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এই কলেজগুলোতে প্রায় ৩০ হাজার আবাসিক শিক্ষার্থী রয়েছে। সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা থাকলেও টিকা পাওয়ার তালিকায় সাত কলেজের নাম নেই।
জানা গেছে, শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি কমিয়ে আনতে আবাসিক শিক্ষার্থীদের তালিকা চেয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিঠি দেয় ইউজিসি। ওই চিঠির ভিত্তিতে সরবরাহ করা তালিকার ধরে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির জন্য নিবন্ধন শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু সেই তালিকায় সাত কলেজের শিক্ষার্থীদের নাম নেই।

সংশ্লিষ্ট তথ্য মতে, প্রাথমিক অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে দেশের ৩৮ বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ৩ হাজার ১৫২ জন আবাসিক শিক্ষার্থীর তালিকা দিয়েছে ইউজিসি। সেই তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ইউজিসি বিশ্ববিদ্যালয়ের কাছে আবাসিক শিক্ষার্থীদের তালিকা চেয়েছে। আমরা আমাদের আবাসিক শিক্ষার্থীদের তালিকা পাঠিয়েছি। সাত কলেজের শিক্ষার্থীদের বিষয়ে আমরা কিছু জানি না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সলিমুল্লাহ খোন্দকার বলেন, শিক্ষা মন্ত্রণালয় বা ঢাবি কেউ আমাদের কাছে কোনো ধরনের তথ্য চায়নি। কেন সাত কলেজ শিক্ষার্থীদের তালিকা হয়নি বিষয়টি জানা নেই। এ ব্যাপারে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com