1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কাতারের আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি, ক্ষমতার কেন্দ্রে খামেনি পরিবারের ধারাবাহিকতা ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যাঞ্চলে সাইরেন ইরানে হামলার বিরোধিতায় চীন, অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর — মোটা চালের দাম কমাতে জরুরি নির্দেশ আরামকোতে হামলা ‘ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অপারেশন’—ইরানের দাবি দাউদকান্দিতে জাসাসের উদ্যোগে এতিম ও হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ইরান-ইসরাইল উত্তেজনা: কাতারে সব এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি দাউদকান্দিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন বিএনপি নেতা খন্দকার মারুফ হোসেন

টাইগারদের উড়ন্ত সূচনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৯১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জিম্বাবুয়ের দেওয়া ২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ও লিটন সাবলীল ব্যাটিং করছেন। নতুন বল ও বৃত্তের সুবিধা কাজে লাগিয়ে রান পাচ্ছেন তারা। ব্যাটিং বান্ধব উইকেটে বল খুব সহজেই ব্যাটে আসছে। টাইমিং মিলিয়ে এরই মধ্যে কয়েকটি বাউন্ডারি আদায় করেছেন ব্যাটসম্যানরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ৫৫ রান।

এর আগে, রেগিস চাকাবা, সিকান্দার রাজা ও রায়ান বার্লের হাফ সেঞ্চুরিতে চলতি ওয়ানডে সিরিজের সর্বোচ্চ ২৯৮ রান করলো জিম্বাবুয়ে। শেষ দিকে এসে মোহাম্মদ সাইফউদ্দিন এক ওভারে তিন উইকেট নিয়ে স্বাগতিকদের গতি কিছুটা কমান। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে হলে বাংলাদেশকে করতে হবে ২৯৯ রান। তিন বল বাকি থাকতে গুটিয়ে যায় জিম্বাবুয়ানরা। শেষ ওভারে ব্লেসিং মুজারাবানিকে শূন্য রানে বোল্ড করেন মোস্তাফিজুর রহমান। সাইফ ও মোস্তাফিজ বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৮৪/০ (১৩ ওভার)।

ব্যাটিং: তামিম ৪৯* ,লিটন ৩০*।

টার্গেট:২৯৯

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুর হাসান সোহান, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ওয়েসলি মাধেভেরে, তিনেশে কামুনহুকম্বে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড নাগারাবা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com