1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জিম্বাবুয়েতে থেকেই বাবা হারানোর দুঃসংবাদ শুনলেন বিপ্লব

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অল্প কয়েকদিনেই বেশ নজর কেড়েছেন আমিনুল ইসলাম বিপ্লব। দেশের লেগ স্পিন সংকটের ত্রাতা হয়ে ওঠার সম্ভাবনাও তার মধ্যে দেখেন অনেকে। জাতীয় দলের সঙ্গী বিপ্লব অনেক দিন ধরেই, বিশেষত টি-টোয়েন্টি সিরিজে। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে সিরিজেও বাংলাদেশ দলের সঙ্গে আছেন তিনি।

সেখানে থেকেই শুনেছেন বাবার মৃত্যুর খবর। বিপ্লবের বাবা আব্দুল কুদ্দুস ৬২ বছর বয়সে মারা গেছেন ঢাকায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপ্লবের বাবার মৃত্যুতে শোকও জানিয়েছে বিসিবি।

সিরিজের মাঝপথেই এই লেগ স্পিনারকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বৃহস্পতিবারই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। আগামী ২৩ ও ২৫ জুলাই বাকি দুই ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

আমিনুলের বাবা দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন। বছরখানেক আগে একবার শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি।

এবার জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গেছে বাংলাদেশ দল। তবে ২১ বছর বয়সী এই ক্রিকেটার ডাক পেয়েছেন শুধু টি-টোয়েন্টির দলে। ২০১৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বিপ্লবের। দেশের হয়ে এই ফরম্যাটে ৭টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে উইকেট আছে ১০টি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com