1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ দুবাই থেকে ৪০৫ বাংলাদেশিকে নিয়ে ঢাকায় পৌঁছেছে দ্বিতীয় বিশেষ ফ্লাইট কূটনীতিকদের ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিতে বাংলাদেশের প্রার্থীকে সমর্থনের অনুরোধ  শেরপুরে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু, মর্গে লাশ ঠাকুরগাঁওয়ে কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা রমজানে আল-আকসা বন্ধের ঘোষণা ইসরায়েলের, জুমার নামাজ বাতিল ত্যাগ ও মানবসেবার স্বীকৃতি—রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী পরিষদের সদস্য হলেন সাজ্জাদুর রহমান মামুন রমজানের আলোয় ‘শখ ও সানন্দা’র ইফতার ও আলোচনা সভা ঈদকে সামনে রেখে অসহায়দের পাশে জয়নাল আহমেদ চৌধুরী, শাড়ি-লুঙ্গি ও খাদ্যসামগ্রী বিতরণ ‘৪ দিনে ৫০০ মার্কিন সেনা নিহত’—ইরানের দাবি, পেন্টাগন বলছে মাত্র ৬

জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর পল্লবী থানার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতিপ্রাপ্ত হেলেনা জাহাঙ্গীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালত এ জামিন মঞ্জুর করেন।

এদিন আসামি হেলেনা জাহাঙ্গীরের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ জুলাই রাত ৮টার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাসভবনে অভিযান শুরু করে র‍্যাব। এরপর দীর্ঘ চার ঘণ্টা ধরে অভিযান চালানো হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এরপর গত ৩০ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় হস্তান্তর করে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com