1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

জানুয়ারিতে সড়কে ঝরল ৫৮৫ প্রাণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চলতি বছরের জানুয়ারিতে সারাদেশে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৫ জনের প্রাণ গেছে। এরমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৫ জন মারা যান।

আজ শনিবার সকালে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। একই সময় রেলপথ দুর্ঘটনায় ৪৬ জন, নৌপথে ১১ জনের মৃত্যু হয়েছে। সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে সারাদেশে মোট ৬৫০টি দুর্ঘটনায় ৬৪২ জনের মৃত্যু এবং ৯৭৮ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ৯ জন, চালক ১৫৩ জন, পথচারী ৮৪ জন, নারী ৮০ জন, শিশু ৪৬ জন, শিক্ষার্থী ৪৬ জন, পরিবহন শ্রমিক ২৬ জন, সাংবাদিক একজন, শিক্ষক ৯ জন, প্রকৌশলী ২ জন, আইনজীবী ২ জন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ৮ জন।

গত মাসের ১১ তারিখ সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। ওই দিন নিহত হয়েছেন ৩০ জন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনার বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে। এরমধ্যে রয়েছে বেপরোয়া গতি, বিপদজনক অভারটেকিং, ফিটনেসবিহীন যানবাহন, যাত্রী ও পথচারীদের অসতর্কতা, চালকের অদক্ষতা, চালকদের মাদক সেবন, ট্রাফিক আইনের দুর্বলতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com