1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রেষ্ঠদের হাতে পুরস্কার প্রদান দীর্ঘ বিরতির পর সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা — এনসিপিতে যোগ দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান, যুদ্ধবিরতির আগে চুক্তির আশায় বিশ্ব দুই মাস পূর্তি আজ: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হরমুজ প্রণালি খুলল ইরান, তবুও অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের

জলবায়ু পরিবর্তনের জের, কানাডায় প্রবল তাপপ্রবাহে ২৩৩ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৪১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে তাপমাত্রার পারদ। প্রশাসন সূত্রের খবর, গত শুক্রবার থেকে মঙ্গলবারের মধ্যে সেখানে তাপপ্রবাহের জেরে কমপক্ষে ২৩৩ জন বাসিন্দা প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভার শহরে কমপক্ষে ৬৯ জনের প্রাণ কেড়েছে এই নজিরবিহীন আবহাওয়া। তাপমাত্রার কারণেই ব্রিটিশ কলাম্বিয়ার বেশ কয়েকটি অঞ্চলে দাবানলও ছড়িয়ে পড়েছে বলে প্রশাসন সূত্রের খবর।

ভ্যাঙ্কুভারে অধিকাংশ মৃত্যুই হয়েছে গত ২৪ ঘণ্টায়। মৃতদের মধ্যে বেশিরভাগই বয়স্ক। বাকিদের কোনও না কোনও শারীরিক অসুস্থতা ছিল বলে জানাচ্ছেন প্রশাসনিক কর্তারা। মঙ্গলবারও ভ্যাঙ্কুভারের পাশাপাশি ব্রিটিশ কলাম্বিয়া-সহ একাধিক জায়গার তাপমাত্রা ছিল ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এই নিয়ে টানা চার দিন। এই ‘বিরল সপ্তাহের’ আগে কানাডায় শেষ কবে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা উঠেছিল মনে করতে পারছেন না প্রশাসনের কর্তারাও। তবে এই ৪৫ ডিগ্রিও কয়েক দশক আগের রেকর্ড। তবে আগামী কয়েক দিনে তাপমাত্রা নামার কোনও আভাস নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা।

ব্রিটিশ কলাম্বিয়া এবং আলবার্টার পাশাপাশি উত্তর-পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ এলাকা এবং ইউকনের বহু জায়গায় জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

বাড়তে থাকা তাপমাত্রার জেরে তৈরি হওয়া সঙ্কট মোকাবিলায় যেমন বাসিন্দারা প্রস্তুত ছিলেন না, প্রস্তুতি ছিল না সরকারেরও। যে কারণে সমস্যা আরও বেড়েছে বলেই দাবি প্রশাসনিক কর্তাদের একাংশের। এই পরিস্থিতির মধ্যে একাধিক কোভিড টিকাকরণ কেন্দ্র বন্ধ করে দিতে বাধ্য হয়েছে প্রশাসন। আপাতত বন্ধ রাখতে হচ্ছে স্কুলগুলিও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com