1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা প্রয়োজন : তথ্যমন্ত্রী রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ সংসদ সদস্যদের আচরণে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করে আড়াই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই । সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ *”ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬” ঠিক কতটা যুক্তিসঙ্গত?* ইরানে হামলা ‘অবৈধ’: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে তীব্র নিন্দা উত্তর কোরিয়ার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল, আজ ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক ঈদে বাবার জন্য পাঞ্জাবি আনার কথা ছিল রাকিবের; ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন তিনি ও অনন্যা

ছাত্রদল-পুলিশ সংঘর্ষে ওসিসহ আহত ২০, গ্রেপ্তার ৮

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩২০ বার দেখা হয়েছে

ডেস্ক : ময়মনসিংহে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে ছাত্রদল ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপপরিদর্শকসহ (এসআই) ২০ জন। গ্রেপ্তার করা হয়েছে ৮ ছাত্রদল কর্মীকে।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর দক্ষিণ চরকালিবাড়ি দাখিল মাদরাসা মাঠে এ সংঘর্ষ হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, চরকালিবাড়ি দাখিল মাদরাসা মাঠে সমাবেশের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় অনুষ্ঠান শেষ করতে বলায় ক্ষিপ্ত হয়ে ছাত্রদলের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোঁড়ে পুলিশ। এ সময় সংঘর্ষ বাধে। সংঘর্ষে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন ও পরিদর্শক (অপারেশন) ওয়াজেদ আলী, থানার চার এসআই ও আরও ৪ সদস্য আহত হন।

বিভাগীয় ছাত্রদলের দাবি, বিনা উসকানিতে পুলিশ হামলা করে সভা পণ্ড করে দেয়। একইসঙ্গে নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ ও লাঠিচার্জ করে। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হন। আহত হন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহসভাপতি মাজেদুর রহমান রুমন, ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রশিদ হাবিব, বিভাগীয় সহসাংগাঠনিক সম্পাদক নাইমুল করিমসহ বেশ কয়েকজন নেতাকর্মী।

পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, ‘নির্ধারিত সময় পেরিয়ে গেলে তাদের সভা দ্রুত শেষ করতে বলা হয়েছিল। পরে ক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশের কয়েকজন আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com