1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ। আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক শৃঙ্খলায় কমিশনারের কঠোর নির্দেশ। বীরগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমানের ফল প্রকাশ ২০ জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি, লোহিত সাগরে ইসরায়েলি নৌ-চলাচলে ‘পূর্ণ নিষেধাজ্ঞা’ ঘোষণা ইয়েমেনের সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবি না মানলে কমপ্লিট শাট ডাউন ঘোষনা প্রচন্ড তাপপ্রবাহে আখের রসের ব্যপক চাহিদা আহত জুলাই যোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের সমান ভাতা, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বেড়ে ১.৪৫ লাখ কোটি টাকা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, ১১ জুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ২ জন নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

নিহতদের মধ্যে একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী এবং অপরজন পথচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ২টায় রংপুর খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং ফটকের সামনে আসেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ প্রায় ২০০ রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। পুলিশের গুলিতে আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ নিহত হন।

এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন।

নিহত আবু সাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে।

শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবির ইংরেজি বিভাগের প্রধান আসিফ আল মতিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com