1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

চট্টগ্রামে করোনায় আরও ১০ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৫১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি  ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০১ জনে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৯৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৫৮ হাজার ৭২৪ জন। ফটিকছড়ি উপজেলায় সংক্রমণের হার বেশি।

বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৯টি ল্যাবে ১ হাজার ৩৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয়েছে ৩৯৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ২৮৪ জন এবং উপজেলায় ১১৫ জন। উপজেলায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ফটিকছড়িতে ৩২ জন। এছাড়া সীতাকুণ্ডে ২৪ জন, রাউজানে ২০ জন এবং মিরসরাইয়ে ১৬ আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৩৯৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরে ২৮৪ জন এবং উপজেলায় ১১৫ জন। তবে উপজেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে ফটিকছড়ি উপজেলায় সংক্রমণের হার বেশি। তাই সংক্রমণ রুখতে এখনই জনসাধারণের সচেতন হওয়া জরুরি।

এর আগে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৩ জুন থেকে ৮ দিনের জন্য লকডাউন করা হয় ফটিকছড়ি উপজেলা। কিন্তু লকডাউনের শেষ দিনে চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে এই উপজেলায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com