1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, তিতাসে ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত মেঘনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত, রাষ্ট্রনায়ক জিয়ার আদর্শ বাস্তবায়নের আহ্বান প্রতিহিংসা থেকে রক্ষা পেলোনা কবরস্থানের প্রাচীর শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, জিয়ার আদর্শ বাস্তবায়নে সহযোগিতার ডাক ঈদের নামাজ শেষে জামায়াত নেতার সঙ্গে কোলাকুলি, ঐক্যের বার্তা দিলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: শহীদ প্রেসিডেন্ট জিয়ার সততা, দেশপ্রেম ও দূরদর্শিতা নতুন প্রজন্মের অনুপ্রেরণা হরমুজ প্রণালি উন্মুক্ত ও নৌ-অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের, দাবিগুলো ‘বিকৃত’ বলে প্রত্যাখ্যান ইরানের যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ছে

গ্যাস বিস্ফোরণ: পরিবারের সর্বশেষ প্রদীপটিও নিভে গেলো

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মুন্সীগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে বাবা ছেলে ও মেয়ের পর মারা গেলেন মা শান্তা খানমও (২৭) ।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোরে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। নিহত শান্তা খানম শরীরে ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিলেন। এর আগের গত ২ ডিসেম্বর রাতে একই হাসপাতালে চিকিৎসাধীন থেকে কাওসার খান (৩৬), ছেলে ইয়াসিন (০৬) ও মেয়ে ফাতেমা নোহরের (০৩) মৃত্যু হয়।

কাওসার খান কিশোরগঞ্জ জেলা সদরের বয়লা খাঁন বাড়ির বাসিন্দা আব্দুস সালাম খানের ছেলে। তিনি মুন্সীগঞ্জের আবুল খায়ের গ্রুপে ওয়েল্ডার (ঢালাইকারী) হিসাবে কর্মরত ছিলেন।

গত ২ ডিসেম্বর ভোরে চর মুক্তারপুরের শাহ সিমেন্ট রোডে জয়নাল মিয়ার চারতলা ভবনের দ্বিতীয় তলায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে কাওসারের পরিবারের চারজনসহ পাঁচজন ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন।

এ ঘটনায় কাওসারের স্ত্রী শান্তা খানম শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। পরিবারের সর্বশেষ প্রদীপটিও নিভে যাওয়ায় আত্মীয়স্বজনরা শোকে পাথর হয়ে পড়েছেন।

নিহত কায়সার খানের মামা আসলাম খান জানিয়েছেন, শান্তা খানমকেও বয়লা গ্রামের বাড়ির পাশের মসজিদসংলগ্ন গোরস্তানে স্বামী ও ছেলে-মেয়ের কবরের পাশে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com