1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রেষ্ঠদের হাতে পুরস্কার প্রদান দীর্ঘ বিরতির পর সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা — এনসিপিতে যোগ দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান, যুদ্ধবিরতির আগে চুক্তির আশায় বিশ্ব দুই মাস পূর্তি আজ: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হরমুজ প্রণালি খুলল ইরান, তবুও অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের

গাজায় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের, জবাবে ১,৫০০ রকেট হামলা হামাসের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৯৯৮ বার দেখা হয়েছে

ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে বিধ্বস্ত হয়ে গেছে পুরো গাজা নগরী।

ইসরায়েলের ভয়াবহ এই হামলায় গাজার একটি বহুতল ভবন ধ্বংস হয়ে গেছে। হামলা শুরুর পর থেকে বৃহস্পতিবার সকালে রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ শিশু ও ৮ নারীসহ ৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩৯০ জন। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি গাজার বিভিন্ন স্থানে বিমান দিয়ে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় হামাসের গাজা সিটি কমান্ডার বাসেম ইসাসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন।
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর একটি ভবন বিধ্বস্ত হয়েছে। গাজা সিটি সংলগ্ন তেল আল-হায়া শহরতলিতে ইসরায়েলি হামলায় এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন।

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার জবাবে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ইসরায়েলে রকেট হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলি আর্মি জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে কমপক্ষে ১,৫০০ রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে এক শিশুসহ কমপক্ষে ৬ ইসরায়েলি নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com