1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি

গঙ্গায় ভেসে আসছে মরদেহ, মালদহে আতঙ্ক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৯৯ বার দেখা হয়েছে

রবিবার সকালে মানিকচকের ভূতনী দ্বীপের বাঁধের ধারে নদীর পানিতে সাদা প্লাস্টিকে মোড়া একজনের মরদেহ ভাসতে দেখেন মৎস্যজীবীরা।

তারাই গ্রামবাসীদের খবর দেন। পরে খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। খবর পেয়ে সেখানকার কর্মকর্তারা এলাকায় যান।

এর আগে শনিবার মানিকচক ব্লকের উত্তর কেশরপুর এলাকার গঙ্গায় ভেসে ওঠে দুজনের মরদেহ। মরদেহগুলো মোড়া ছিল কমলা রঙের প্লাস্টিকে। এলাকাবাসীদের থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে ওই এলাকায় আসে পুলিশ এবং মানিকচক ব্লক প্রশাসনের কর্মকর্তারা।

প্রশাসনের কর্তারা বলছেন, এই দেহ স্থানীয় কারো নয়। মরদেহগুলো বেশ কয়েক দিন আগের। এগুলো করোনা রোগীদেরই কি না সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানানো হয়নি প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু দেহগুলো কোথা থেকে ভেসে এসেছে, সে ব্যাপারে খোঁজ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com