1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা প্রয়োজন : তথ্যমন্ত্রী রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ সংসদ সদস্যদের আচরণে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করে আড়াই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই । সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ *”ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬” ঠিক কতটা যুক্তিসঙ্গত?* ইরানে হামলা ‘অবৈধ’: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে তীব্র নিন্দা উত্তর কোরিয়ার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল, আজ ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক ঈদে বাবার জন্য পাঞ্জাবি আনার কথা ছিল রাকিবের; ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন তিনি ও অনন্যা

খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম তার হার্টে সমস্যা তৈরি হয়েছে, তার কিডনিতে সমস্যা তৈরি হয়েছে, তার লিভারে সমস্যা তৈরি হয়েছে। তার একটা পুরনো অসুখ যেটা তাকে অত্যন্ত কষ্ট দেয়- আর্থারাইটিসও রয়েছে। এই সবগুলো মিলিয়ে উনি অত্যন্ত অসুস্থ আছেন। ডাক্তাররা বলছেন, তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২নং ওয়ার্ডের বেরাইদ এলাকায় এক অনুষ্ঠানে এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া কোভিডের যে আক্রমণ তা থেকে বেরিয়ে এসেছেন। কিন্তু দীর্ঘ ৪ বছর তার চিকিৎসা না হওয়ার কারণে, কারাগারে রাখার কারণে তিনি অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন।

মির্জা ফখরুল বলেন, উনার (খালেদা জিয়া) পরিবার আবেদন করেছেন সরকারের কাছে, তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হোক। এই সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে। তাকে সেই সুযোগ দেয়নি। সরকারকে আহ্বান জানাব, রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে এই মহান নেত্রীকে যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তিন বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশকে উন্নত করার জন্য তার বহু অবদান রয়েছে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। তাকে মুক্তি দেওয়া হোক। তাকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। দেশবাসীর কাছে তার আশু আরোগ্য কামনায় দোয়া চান বিএনপি মহাসচিব।

কোভিডসহ নানা জটিলতায় আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। হাসপাতালে ভর্তির ৬ দিন পর (৩ মে) শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে থাকতে হয়েছে এক মাস। পরে অবস্থার উন্নতি হলে গত ৩ জুন কেবিনে ফিরিয়ে আনা হয় তাকে। গত ১৪ এপ্রিল গুলশানের বাসা ‘ফিরোজা’য় করোনাভাইরাসে আক্রান্ত হন। করোনামুক্ত হন ৯ মে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com