1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রেষ্ঠদের হাতে পুরস্কার প্রদান দীর্ঘ বিরতির পর সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা — এনসিপিতে যোগ দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান, যুদ্ধবিরতির আগে চুক্তির আশায় বিশ্ব দুই মাস পূর্তি আজ: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হরমুজ প্রণালি খুলল ইরান, তবুও অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকাস্থ রাষ্ট্রদূত হাইকমিশনাদের চিঠি, উপহার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩৪৪ বার দেখা হয়েছে

ববঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার চিঠি পাঠিয়েছেন।

এদের মধ্যে কোনো কোনো কূটনীতিক তার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন বলেও জানা গেছে। এ ছাড়া বেশকিছু দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা টেলিফোন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র মতে, মঙ্গলবার চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার। চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বেগম জিয়ার জন্য ফুল পাঠিয়েছেন তিনি। গত ২২ এপ্রিল ফুলের তোড়া পাঠিয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। রাষ্ট্রদূত মিং খালেদা জিয়ার জন্য চীনের তৈরি হারবাল মেডিসিন পাঠিয়েছেন।

এ ছাড়া গত ৭ মে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এবং ১৪ এপ্রিল পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ চিঠি পাঠিয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। এরপর মঙ্গলবার খালেদা জিয়ার জন্য তিনি ‘গিফট বক্স’ পাঠান।

এ ছাড়া গত ১৩ এপ্রিল এক চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো।

এ বিষয়ে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) স্বাস্থ্যের অবস্থা নিয়ে বাংলাদেশস্থ কূটনীতিকদের সকলেরই উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। কারণ তার জীবনের সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র, তথা জনগণের অধিকার অনেক কিছু সম্পর্কিত।’

তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা এবং তাকে যেভাবে মিথ্যা মামলায় কারাগারে নেওয়া হয়েছে। এগুলো নিয়েও কূটনীতিকদের মধ্যে উদ্বেগ আাছে। ফলে তারা নানাভাবে বিএনপি চেয়ারপারসনের খোঁজ-খবর নিচ্ছেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com