1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান

কোভিডে সুরক্ষায় তিন ডোজ প্রয়োজন : অ্যান্থনি ফাউসি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোভিড-১৯ থেকে সুরক্ষার বিষয়ে মার্কিন গবেষক ড. অ্যান্থনি ফাউসি বলেছেন , সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে তিন ডোজ টিকার প্রয়োজন হতে পারে। তিনি ইসরায়েলের দুটি গবেষণার কথা উল্লেখ করে বলেন, যারা বুস্টার ডোজ বা তিন ডোজ টিকা নিয়েছেন, তাদের মধ্যে সংক্রামণের হার অনেক কম।

গত বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‌‘তিন ডোজ টিকা প্রকৃতপক্ষে দীর্ঘস্থায়ী সুরক্ষা দেবে। এটি সত্যি হলে, দ্রুতই তিন ডোজ টিকার কর্মসূচির অনুমোদন দেওয়া হবে।’

এদিকে, মার্কিন চিকিৎসক ড. ভিভেক মার্থি জানিয়েছেন, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যেই বুস্টার ডোজের অনুমোদন দিতে পারে এফডিএ (ফুড অ্যাড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) কর্তৃপক্ষ।

তবে এখনো পর্যন্ত অনুমোদন না দেওয়া হলেও, জনসাধারণ বুস্টার ডোজের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, প্রাপ্তবয়স্কদের জন্য বুস্টার ডোজের অনুমোদন দেওয়ার আগে পর্যাপ্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে আরও কিছুটা সময় প্রয়োজন হতে পারে।

এ পর্যন্ত প্রায় ৬২.২ শতাংশ মার্কিন নাগরিক করোনার অন্তত এক ডোজ টিকা নিয়েছেন এবং ৫২.৯ শতাংশ নাগরিক দুই ডোজই সম্পন্ন করেছেন। সূত্র : সিএনএন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com