1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব তামিলনাড়ুতে চমক দেখাতে পারে থালাপতি বিজয়—বুথ ফেরত জরিপে টিভিকের শক্ত অবস্থানের ইঙ্গিত হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প স্ট্রেইট’ নামকরণ, ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র—নতুন প্রস্তাব প্রত্যাখ্যান বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময় বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর দাবি জোরালো দাউদকান্দিতে আইনশৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা সরোয়ার সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন

কে বেশি বিপজ্জনক পাকিস্তান নাকি চীন, উত্তরে যা বললেন ভারতীয় সেনাপ্রধান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৪৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের পশ্চিমে নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোল, যার ওপারে পাকিস্তান। দেশটির পূর্বে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল, যার ওপারে চীন। ভারতের দিকে অস্ত্র তাক করে বসে রয়েছে প্রতিবেশী দুটি দেশই। এদের মধ্যে কে বেশি বিপজ্জনক? পাকিস্তান নাকি চীন? জি মিডিয়াকে জানালেন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত।

সাক্ষাৎকারে তার স্পষ্ট বার্তা, ভারতের জন্য পাকিস্তানের তুলনায় অনেক বড় বিপদ চীন। সাক্ষাৎকারে জেনারেল বিপিন রাওয়াত বলেন, “দুই সীমান্তেই আমাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে শক্তিশালী প্রতিবেশীকে অবশ্যই বেশি গুরুত্ব দেওয়া উচিত।”

তার আরও বক্তব্য, “আমাদের যে প্রতিবেশী বেশি শক্তিশালী, যার কাছে দক্ষ বাহিনী, অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, সেই প্রতিবেশীকে তো অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে।”

এদিকে, পাকিস্তানকে নিয়ে জেনারেল বিপিন রাওয়াত বলেন, “তবে অপর প্রতিবেশীকেও হালকাভাবে নেওয়া উচিত নয়। কারণ, তাদের সঙ্গে সন্ত্রাসবাদীরা রয়েছে। যদি কারগিলের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তবে অবশ্যই আমাদের পশ্চিম দিকের প্রতিবেশী বিপজ্জনক হতে পারে।”

ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপানের তৈরি কোয়াড গোষ্ঠীকে কি এশিয়ান ন্যাটো বলা যায়? প্রশ্নের উত্তরে জেনারেল বিপিন রাওয়াত স্পষ্ট জানান, বর্তমানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি বজায় রাখাই এই গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য। তবে ভবিষ্যতে কী হবে, সেই বিষয়ে জল্পনা জিইয়ে রাখেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com