1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

কৃষকের উন্নয়ন হলেই জনগণের প্রকৃত উন্নয়ন হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২১৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কৃষকের উন্নয়ন হলেই জনগণের প্রকৃত উন্নয়ন হবে। কৃষকের কিভাবে উন্নতি হবে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তারা বঞ্চিত হলে কাউকে ছাড় দেয়া হবে না।

উপদেষ্টা আজ বিকেলে খুলনা মহানগরীর দৌলতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার আঞ্চলিক কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের খুলনা অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা প্রদান করেন।

উপদেষ্টা বলেন, কৃষি বিভাগে ডক্টরেট ডিগ্রিধারীর সংখ্যা বেশি। তার মানে তারা বেশি শিক্ষিত। এটাকে কৃষকের স্বার্থে কাজে লাগাতে হবে। তা না করে ও কৃষকের কাছে না গিয়ে অফিসের এসি রুমে বসে থাকলে চলবে না। তিনি বলেন, শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, বরং এটি জনগণের স্বার্থে কতটুকু প্রয়োজনীয় আগে তা যাচাই করে নিশ্চিত হতে হবে।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, কৃষি প্রণোদনা দুর্নীতির আখড়া। হয় এটি বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, না হয় বন্ধ করে দিতে হবে। উপদেষ্টা এসময় ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে সদস্যদের কল্যাণার্থে এসোসিয়েশন বা সমিতিতে কাজ করার জন্য উপস্থিত কর্মকর্তাদের অনুরোধ করেন।

মতবিনিময় সভায় উপদেষ্টা খুলনা অঞ্চলের কৃষির সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন সম্পর্কে অবহিত হন। সভায় জানানো হয়, খুলনা অঞ্চলে কৃষির প্রধান সমস্যা জলাবদ্ধতা। এ সমস্যা দূর করা গেলে এ অঞ্চলে লক্ষাধিক হেক্টর জমি চাষের আওতায় আনা যাবে। জলাবদ্ধতা দূর করতে হলে এ অঞ্চলের ৫০০ কি.মি. দৈর্ঘ্যের ৬৪০টি খাল খনন করা প্রয়োজন।

সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) ড. মোঃ মাহমুদুর রহমান, খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক, খুলনা বিভাগের সকল জেলা প্রশাসক-সহ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের খুলনা অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com