1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
কাতারের আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি, ক্ষমতার কেন্দ্রে খামেনি পরিবারের ধারাবাহিকতা ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যাঞ্চলে সাইরেন ইরানে হামলার বিরোধিতায় চীন, অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর — মোটা চালের দাম কমাতে জরুরি নির্দেশ আরামকোতে হামলা ‘ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অপারেশন’—ইরানের দাবি দাউদকান্দিতে জাসাসের উদ্যোগে এতিম ও হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ইরান-ইসরাইল উত্তেজনা: কাতারে সব এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি দাউদকান্দিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন বিএনপি নেতা খন্দকার মারুফ হোসেন

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীসহ ২ জন আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : সহ্য করবেন রাঙামাটি কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

গত সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় চট্টগ্রাম শহরের খুলশীর একটা বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানান কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ।

ওসি আরোও জানান, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অলি উল্লাহ এ অভিযান পরিচলনা করে। তিনি বলেন, কাপ্তাই থানার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন মামলা নং-০১(১১)২৪ এর মামলার এজাহারনামীয় ১নং আসামী অংসুইছাইন চৌধুরী (৬০) কে গ্রেফতার করা হয়েছে।

অংসুইছাইন চৌধুরীর বাড়ি কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর হেডম্যান পাড়ায়।

এছাড়া একই মামলার এজাহারনামীয় ২২নং আসামী মোঃ জুনায়েদ হোসেন (২৫) কে গত সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ঢাকাইয়া কলোনি এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। তিনি ঢাকাইয়া কলোনি এলাকার বাসিন্দা।

পুলিশ জানান আটককৃতদেরকে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com