1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন আজই ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রিয়েল এস্টেট খাতে ডিজিটালাইজেশন সময়ের দাবি: ইঞ্জিনিয়ার আকাশ চন্দ্র দাস ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা প্রয়োজন : তথ্যমন্ত্রী রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ সংসদ সদস্যদের আচরণে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করে আড়াই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই । সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ *”ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬” ঠিক কতটা যুক্তিসঙ্গত?*

করোনা রোগীকে পুরুষ নার্সের ‘ধর্ষণ’, ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ১০৫৬ বার দেখা হয়েছে

ভোপাল পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই নার্সের নাম সন্তোষ আহিরওয়ার (২৪)। বর্তমানে তিনি কারা অন্তরীণ আছেন।

ভোপালর নিশতপুর থানা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ইরশাদ ওয়ালি ভারতের সংবাদসংস্থা এনডিটিভি অনলাইনকে জানিয়েছেন, গত ৬ এপ্রিলে ঘটেছিল ঘটনাটি। ভোপালের ‘ভোপাল মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার’ নামে একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৪৩ বছর বয়সী ওই করোনা আক্রান্ত নারী।

চিকিৎসাসেবা দেওয়ার নামে ৬ এপ্রিল ওই নারীকে ধর্ষণ করে সন্তোষ। তার ২৪ ঘণ্টা পরই মারা যান তিনি। তবে মারা যাওয়ার আগে নিশতপুর থানায় ও হাসপাতালের এক চিকিৎসকের কাছে অভিযোগ জানিয়েছিলেন তিনি, অভিযুক্ত ধর্ষক সন্তোষ আহিরওয়ারকে চিহ্নিতও করেছিলেন।

ঘটনা ঘটার এক মাস পর সেটি কেন জনসমক্ষে আনা হলো- প্রশ্নের উত্তরে ইরশাদ ওয়ালি বলেন, ‘ওই নারী অনুরোধ করেছিলেন, তার নাম যেন প্রকাশ না করা হয় এবং গোপনে যেন তদন্ত করা হয়। এ কারণে তদন্তকারী দল ছাড়া আর কাউকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।’

ইরশাদ ওয়ালি জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। এবং মদ্যপান করে ডিউটি করার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে।

তিনি আরো বলেন, হাসপাতালের রোগীদের যথযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ওই হাসপাতালের নিরপত্তা বিভাগের কর্মকর্তাদেরও অভিযোগের আওতায় আনার বিষয়ে বিবেচনা করছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com