1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান *ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভরিকস*  বসুন্ধরা সিটিতে জমকালো আয়োজনে ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১৭ বছর পর ভাত খেলেন বিএনপিভক্ত ইনু মিয়া, প্রতিজ্ঞার অবসান শিক্ষক-শিক্ষার্থীহীন বিদ্যালয় মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষায় ভয়াবহ অনিয়ম ভেঙে পড়ছে শিক্ষাব্যবস্থার ভিত ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা সিটিতে প্রশাসনিক তৎপরতা জোরদার: নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মেহরাজ শারবীনের পদায়ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ জেট ফুয়েল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও ৩ জাহাজ,খালাস চলছে।

করোনা জটিলতায় খালেদা জিয়ার হার্ট ও কিডনি আক্রান্ত হয়েছে: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রাণঘাতী করোনা পরবর্তী জটিলতার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট ও কিডনি আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। ‘সাংবাদিক রোজিনা ইসলাম, রুহুল আমিন গাজী এবং নিপুন রায় চৌধুরীসহ রাজনৈতিক বন্দিদের মুক্তি চাই’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বৃহস্পতিবার চিকিৎসকদের কাছ থেকে আমরা তার চিকিৎসার বিষয়ে যেটা পেয়েছি, তার অক্সিজেন সিচুয়েশন এখন বেশ ভালো, টেম্পারেচার এখন নেই এবং তার শ্বাসকষ্টও এখন নেই। কিন্তু যেটা একটু উদ্বিগ্ন হওয়ার বিষয়, তার করোনা পরবর্তী যে জটিলতা, সেই জটিলতায় তার হার্ট ও কিডনি একটু আক্রান্ত। এটা নিয়ে তারা অত্যন্ত উদ্বিগ্ন ও চিন্তিত।’

তিনি বলেন, তারা (চিকিৎসকরা) চেষ্টা করছেন, এটাকে তারা কিভাবে নিরাময় করবেন। তবে আমরা আশাবাদী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। রাতে হাসপাতালে গিয়েছিলাম’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বৃহস্পতিবার উনাকে দেখে একটু ভালো লেগেছে। ভালো লেগেছে, কারণ আমি তার মুখে একটু হাসি দেখেছি। যেটা এই কয়েকদিন ছিলো না। একেবারেই ছিলো না। তিনি করোনায় আক্রান্ত হওয়ার পরে, করোনা সংক্রান্ত অনেকগুলো জটিলতা দেখা দেয়। আর শ্বাসকষ্ট যখন বেশী দেখা দেয় তখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেন, আমি অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের চিকিৎসকদের। যারা সম্পূর্ণ আন্তরিকতা নিয়ে তার চিকিৎসা করছেন। প্রতিদিন তার মেডিকেল বোর্ড করছেন এবং প্রতিদিন মনিটর করে তার চিকিৎসা দিচ্ছেন। একই সঙ্গে তারা আমেরিকা ও ইংল্যান্ডের সাথে তারা যোগাযোগ রাখছেন।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ের সবার আগ্রহ রয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা অত্যন্ত আশাবাদী যে, ম্যাডাম সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। কারণ আমরা সব সময় দোয়া করেছি এবং সারাদেশের মানুষও দোয়া করেছেন।’

আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com