1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা প্রয়োজন : তথ্যমন্ত্রী রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ সংসদ সদস্যদের আচরণে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করে আড়াই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই । সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ *”ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬” ঠিক কতটা যুক্তিসঙ্গত?* ইরানে হামলা ‘অবৈধ’: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে তীব্র নিন্দা উত্তর কোরিয়ার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল, আজ ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক ঈদে বাবার জন্য পাঞ্জাবি আনার কথা ছিল রাকিবের; ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন তিনি ও অনন্যা

করোনা ও উপসর্গে বগুড়ায় এক দিনে সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে রেকর্ড ২৪ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে করোনায় ৬ জন এবং উপসর্গে ১৮ জন। আর করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৪৪ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১৩৬ জন।

শনিবার বেলা ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বগুড়া সদর উপজেলার সরদার রহমতুল্লাহ (৮৩) ও সেলিনা বেগম (৬৯), দুপচাঁচিয়া উপজেলার শিশির চন্দ্র (৭০), গাবতলীর সামেদ আলী (৯৫), শেরপুরের জাহানারা বেগম (৭৩) ও চাঁন মিয়া (৪৫)। এই ৬ জনের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে অপর তিনজন মারা যান।

ডা. তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪৫টি নমুনার নতুন আক্রান্ত হয়েছে ১৪৪ জন। আক্রান্তের হার ৪১ দশমিক ৭৩ শতাংশ। এর মধ্যে সদরের ১০০, সোনাতলার ১৪, গাবতলীর ১৩, দুপচাঁচিয়ার ১০, শাজাহানপুরে ৩ এবং শিবগঞ্জ, আদমদীঘি, শেরপুর ও কাহালুতে একজন করে।

এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৫২ জন। এর মাঝে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪২২ জন। মারা গেছেন ৫৩৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৮৯৭ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com