1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে আইনশৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা সরোয়ার সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন দেশজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি সতর্কতা: তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গ ভোটে রেকর্ড উপস্থিতি, বুথফেরত জরিপে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন, বিরোধী দল থেকে ৫ জনের নাম চায় সরকার হরমুজ প্রণালিতে অবরোধ উপেক্ষা, ৭২ ঘণ্টায় ৫২ জাহাজ চলাচলের দাবি ইরানের ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

করোনায় রামেকে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রাণঘাতি করোনায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরো ৯ জন মারা গেছেন।

চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২ জুন) সকাল ১০টা থেকে বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১০টার মধ্যে মারা যান তারা।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৯ জন মারা গেছেন। এরা সবাই করোনা আক্রান্ত ছিলেন।

এদের মধ্যে হাসপাতালের নীবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মারা গেছেন ৫ জন। এ ছাড়া ৩ নম্বর ওয়ার্ডে দুজন, ১৬ নম্বর ওয়ার্ডে একজন এবং ২২ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন।

মারা যাওয়া নয়জনের ৫ জনই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। এ ছাড়া রাজশাহীর দুজন, নওগাঁ ও পাবনার একজন করে মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

উপপরিচালক আরো বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে এসেছেন ২৯ জন। এর মধ্যে ১৪ জন রাজশাহীর, ১১ জন চাঁপাইনবাবগঞ্জের, তিনজন নওগাঁর এবং একজন পাবনার বাসিন্দা।

এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২২৪ জন। আইসিইউতে রয়েছেন ১৬ জন। এদের মধ্যে রাজশাহীর ১০১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯৬ জন, নওগাঁর ৯ জন, নাটোরের ৭ জন এবং পাবনার ৬ জন।

এর আগে ২৫ মে দুপুর ১২টার পর থেকে ২ জুন দুপুর ১২টা পর্যন্ত রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ৫৪ জন প্রাণ হারিয়েছেন। এদের অধিকাংশই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com