1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত ২৯১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৫১ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২৯১ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৬৩৪ জনে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৪৮টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৯০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১ কোটি ১৩ লাখ ৬ হাজার ৯৩৮টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ২৯১ জন রোগী শনাক্তের হিসেবে শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশ। দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সে সময় থেকে সোমবার (২০ ডিসেম্বর) পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৯৯ শতাংশ।

এর আগে গত বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম রোগীর মৃত্যু হয়। ওই সময় থেকে সোমবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৫১ জনের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯৪৬ জন ও নারী ১০ হাজার ১০৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৬৪ জন রোগী সুস্থ হন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৬ হাজার ৭১ জন। রোগী সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত একজনের বয়স ষাটোর্ধ্ব এবং তিনি সিলেট বিভাগের বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com