1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরমুজে মার্কিন অবরোধ শুরু: যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্য, জ্বালানি বাজারে তীব্র অনিশ্চয়তা 🎉 চারুকলায় শেষ মুহূর্তের প্রস্তুতি, বর্ণিল আয়োজনে আজ বৈশাখী শোভাযাত্রা ইসলামাবাদ বৈঠক চুক্তিহীন সমাপ্তি, নতুন করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মধ্যপ্রাচ্য সংকটে ব্যয় সংকোচন: ৯ খাতে সরকারি পরিচালন ব্যয় কমানোর নির্দেশ হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন দুই ডেস্ট্রয়ার পিছু হটেছে—ইরানের দাবি টেলিনর সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: ৫জি সম্প্রসারণ ও নতুন বিনিয়োগে আগ্রহ হরমুজ উত্তেজনায় তেলের দামে নতুন ঝাঁকুনি, ব্যারেল ১০৪ ডলারে যুক্তরাষ্ট্রের ক্রুড

করোনা রোগী পলায়ন: নার্সসহ ৩ জনকে অব্যাহতি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৭৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনা রোগী পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত দুই নার্স ও এক নিরাপত্তা প্রহরীকে শোকজ করাসহ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একইসঙ্গে ঘটনা তদন্তে সোমবার (১৭ মে) একটি কমিটি গঠন করেছেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হিমাদ্রি শেখর সরকার। পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, ঈদের আগের দিন (১৩ মে) যশোরের জেনারেল হাসপাতালে করোনা ইউনিট (রেড জোন) থেকে পালিয়ে যাওয়া ভারতফেরত বাংলাদেশি নাগরিক ইউনুস আলী গাজীর (৪০) এখনও খোঁজ মেলেনি। আইনশৃংখলা বাহিনী সদস্যরা অভিযান পরিচালনা করেও তাকে ধরতে পারেনি।

জানা গেছে, যশোরের জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে (রেড জোন) রোগী সেবার কাজে নিয়োজিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স বিজলী বালা রপ্তান ও শিউলী সরকার। গেটে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন মুজিবর রহমান। ১৩ মে বিকেল ৫টা ৫মিনিটে ভারতফেরত করোনা রোগী ইউনুসকে ভর্তি করে হাসপাতালের রেডজোনে পাঠানো হয়। ইউনুস চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চররামপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে। চিকিৎসা না নিয়ে কৌশলে পালিয়ে যান তিনি। বিষয়টি জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক জেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীকে অবহিত করে। এরপর পুলিশ তাকে ধরতে অভিযান চালালেও সন্ধান করতে পারেনি।

গত ১৮, ২০, ২৩ ও ২৪ এপ্রিল এই হাসপাতাল থেকে ভারতফেরত সাতজনসহ মোট ১০ জন করোনা রোগী পালিয়ে যায়। ২৬ এপ্রিল রাতে সকল রোগীকে আটক করে হাসপাতালে ফিরিয়ে আনে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com