1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

ওয়ান ইলেভেনের কুশীলবরা আবার সরব হয়েছে: তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আবারও সরব হয়ে ওঠেছে ওয়ান ইলেভেনের কুশীলবরা।তারা এয়ার কন্ডিশন রুমে বসে জাতিকে নছিহত দিচ্ছে। নির্বাচন যতোই এগিয়ে আসছে ততোই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, গুজব রটানো হচ্ছে। এটা অশুভ লক্ষণ, এটা ষড়যন্ত্র।

রোববার নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির কাজ হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা। আওয়ামী লীগ দেশকে যখন এগিয়ে নিচ্ছে বিএনপি তখন গুজব, অপপ্রচার ও অপরাজনীতিতে ব্যস্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিদেশ থেকে করোনার টিকা নিয়ে এসে জনগণকে দিতে চাইলেন তখনও বিএনপি বললে, ওই টিকা দিলে জনগণের ক্ষতি হবে। অথচ পরে ফখরুল, রিজভীও গোপনে টিকা নিলেন।

তিনি বলেন, আমাদের নেত্রী দেখিয়ে দিয়েছেন, সারা দুনিয়া থেকে টিকা সংগ্রহ করেছেন। আগামী ২৬ ফেব্রুয়ারি দেশে ১ কোটি মানুষকে একযোগে টিকা দেবেন। যারা বস্তিবাসী তাদের ধরে ধরে টিকা দেওয়া হচ্ছে।

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান ও এ এইচ এম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

এর আগে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৭ বছর পর সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com