1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

এপি-আলজাজিরার কার্যালয়ে হামলা, যা বলল হোয়াইট হাউস

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৩২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ফিলিস্তিনের গাজায় একটি বহুতল ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ওই ভবনটিতে মার্কিন গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস ও কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার কার্যালয় ছিল। মাত্র এক ঘণ্টার নোটিশে হামলা চালায় ইসরাইলি বাহিনী।

শনিবার বিমান হামলা চালিয়ে ভবনটি উড়িয়ে দেওয়ার পর টুইটারে এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সর্বজনীন দায়িত্বের মধ্যে পড়ে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আমরা ইসরাইলের সঙ্গে সরাসরি যোগাযোগ চালিয়ে যাচ্ছি।

এদিকে হামলার পরে প্রতিক্রিয়া জানিয়েছেন অ্যাসোসিয়েটেড প্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি প্রুইট। তিনি বলেন, সংস্থাটির সবকর্মী ও ফ্রিল্যান্সারদের নিরাপদে ভবন থেকে বের করে নিয়ে আসা হয়েছে।

গণমাধ্যমটির প্রধান বলেন, আমরা খুবই ব্যথিত ও আতঙ্কিত যে ইসরাইলি সামরিক বাহিনী এপি ব্যুরো এবং অন্যান্য সংবাদমাধ্যমের ব্যবহৃত একটি ভবন হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে এবং ধ্বংস করে দিয়েছে। এটি অবিশ্বাস্য বিরক্তিকর পরিস্থিতি। অল্পের জন্য আমরা প্রাণে রক্ষা পেয়েছি। এতে গাজায় এখন কী ঘটছে, তা নিয়ে বিশ্ববাসী খুব কমই জানতে পারবেন।

কী ঘটেছিল, সে সম্পর্কে ইসরাইলি সরকার থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে এপি। এ ছাড়া যা ঘটেছিল, সে সম্পর্কে আরও জানতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী আলজাজিরার এক সাংবাদিক জানিয়েছেন, ভবনটিতে পরপর তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এপরই সব ধ্বংসস্তুপে পরিণত হয়।

টানা ষষ্ঠ দিনের মতো ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। পাশাপাশি বহু ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শনিবার ১৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এর মধ্যে এক পরিবারের ১০ সদস্য রয়েছে। যাদের আটজন শিশু ও দুইজন নারী।

অপরদিকে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত ৯ জন ইসরাইলি নিহত হয়েছেন। এর মধ্যে একজন সেনাবাহিনীর সদস্য রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com