1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
*ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান ইসরায়েলের হামলায় বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান

এখন শুধু বাকি ইংল্যান্ড: পাপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের এখনও দুই ম্যাচ বাকি। এর আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ। যা কিনা যেকোন ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়।১০ রানে জয়ে ইতিহাসে গড়ার মাধ্যমে দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়েছে টাইগাররা। অজিদের বিপক্ষে এমন জয়ে উচ্ছ্বসিত পুরো বাংলাদেশ।

অজিদের বিপক্ষে সিরিজ জয়ের দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন মনে করিয়ে দিলেন এখন শুধু ইংল্যান্ড বাকি। নিজেদের ক্রিকেট ইতিহাসে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বেশ কয়েকটি স্মরণীয় জয় রয়েছে। যেখানে তালিকায় সবার ওপরের দিকে থাকবে ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপে ইংলিশদের হারানো ও ২০১৫ বিশ্বকাপে তাঁদেরকে হারিয়ে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত।

এ ছাড়া ২০১৬ সালে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের একটি ম্যাচে হারানোর পাশাপাশি তাঁদের বিপক্ষে একটি টেস্ট ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। তবে তাদের বিপক্ষে কখনই সিরিজ জেতা হয়নি টাইগারদের। অস্ট্রেলিয়াকে হারানোর পর বোর্ড সভাপতি পাপন বলেন, ‘এখন পর্যন্ত দুটো দেশ বাকি যাদের সঙ্গে আমরা কোনদিন সিরিজ জিতিনি। এর মধ্যে একটা ছিল অস্ট্রেলিয়া আর একটা ছিল ইংল্যান্ড। বাকি সবার সঙ্গে কোন না কোন ফরম্যাটে আমরা সিরিজ জিতেছি। স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জেতায় একটা পর্ব শেষ হলো। এখন শুধু বাকি আছে ইংল্যান্ড।’

সেপ্টেম্বরে ইংল্যান্ডের বাংলাদেশ সফরে আসারও কথা থাকলেও সেটি ১৮ মাস পিছিয়ে দিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুর্ভাগ্যক্রমে এর মধ্যে আসছে না। আসলে অবশ্য চাইতাম যে অক্টোবরে যেহেতু আমাদের নির্বাচন তাই এই টার্মটা শেষ হওয়ার আগে এরকম একটা অর্জন থাকে কিনা। এই একটা বাকি রইলো।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com