1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘জেলা পরিষদ থেকে আসিফ ১৫ কোটি, হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন’— প্রশাসক মোস্তাক মিয়ার দাবি, জবাবে হাসনাতের ব্যাখ্যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণা ছিল দিকভ্রান্ত জাতির জন্য সঠিক দিকনির্দেশনা: ড. খন্দকার মারুফ শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, তিতাসে ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত মেঘনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত, রাষ্ট্রনায়ক জিয়ার আদর্শ বাস্তবায়নের আহ্বান প্রতিহিংসা থেকে রক্ষা পেলোনা কবরস্থানের প্রাচীর শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, জিয়ার আদর্শ বাস্তবায়নে সহযোগিতার ডাক ঈদের নামাজ শেষে জামায়াত নেতার সঙ্গে কোলাকুলি, ঐক্যের বার্তা দিলেন মির্জা ফখরুল

ই-কমার্স ব্যবসা পরিচালনায় চালু হল ‘ইউবিআইডি’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশের ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরানো এবং ব্যবসা পরিচালনায় অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ ‘ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন (ইউবিআইডি)’ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সচিবালয়ে ডিজিটাল কমার্স ব্যবসার সার্বিক বিষয়ে পর্যালোচনা সভা শেষে দুপুর ১টায় অ্যাপটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এই অ্যাপ উদ্বোধনের ফলে ফেসবুকসহ অনলাইন মাধ্যমে যারা ব্যবসা করবেন তাদের নিবন্ধনের আওতায় আসতে হবে। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

ইউবিআইডি উদ্বোধনকালে চালডাল লিমিটেড, আজকের ডিল, রকমারিডটকমসহ ১১টি প্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়া হয়। এবং তাদের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানকে সার্টিফিকেট প্রদান করা হয়।

ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে নিবন্ধনের এই উদ্যোগ জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আজকে শুরু হল। এর মাধ্যমে আমরা প্রত্যন্ত অঞ্চলের যে ই-কমার্স উদ্যোক্তা তার স্বীকৃতি ছিল না। এতে তাদের স্বীকৃতির পথ তৈরি হল। আমরা হয়তো একটা সময় পর বলবো যারা নিবন্ধনের বাইরে ব্যবসা পরিচালনা করছে তাদের দায় দায়িত্ব নিতে পারবো না।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির, পুলিশের সিআইডি, এসবি, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ডাক অধিদপ্তরসহ মোট ১৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com