1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা সরোয়ার সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন দেশজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি সতর্কতা: তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গ ভোটে রেকর্ড উপস্থিতি, বুথফেরত জরিপে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন, বিরোধী দল থেকে ৫ জনের নাম চায় সরকার হরমুজ প্রণালিতে অবরোধ উপেক্ষা, ৭২ ঘণ্টায় ৫২ জাহাজ চলাচলের দাবি ইরানের ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর গেজেট বৃহস্পতিবার, একজনের প্রার্থিতা বাতিল

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে যা বললেন গুতেরেস

লিটন মিয়া লাকু
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৪৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানের ওপর আরোপিত মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি পরমাণু সমঝোতা চুক্তিতে বর্ণিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে ইরানের সঙ্গে এই সমঝোতার প্রতিশ্রুতিতে পরিপূর্ণভাবে ফিরে আসার আহ্বান থাকছে।’

গতকাল বুধবার নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক প্রতিবেদনে এ আহ্বান জানিয়েছেন তিনি। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ বুধবার মহাসচিবের দ্বিবার্ষিক প্রতিবেদনে ২০১৫ সালের প্রস্তাব পুনরায় বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছে। এই প্রস্তাবে ইরান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, রাশিয়া ও চীনের মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি রক্ষার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা হয়। এরপর ২০১৮ সালের মে মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপর তিনি ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com