1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরমুজে মার্কিন অবরোধ শুরু: যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্য, জ্বালানি বাজারে তীব্র অনিশ্চয়তা 🎉 চারুকলায় শেষ মুহূর্তের প্রস্তুতি, বর্ণিল আয়োজনে আজ বৈশাখী শোভাযাত্রা ইসলামাবাদ বৈঠক চুক্তিহীন সমাপ্তি, নতুন করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মধ্যপ্রাচ্য সংকটে ব্যয় সংকোচন: ৯ খাতে সরকারি পরিচালন ব্যয় কমানোর নির্দেশ হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন দুই ডেস্ট্রয়ার পিছু হটেছে—ইরানের দাবি টেলিনর সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: ৫জি সম্প্রসারণ ও নতুন বিনিয়োগে আগ্রহ হরমুজ উত্তেজনায় তেলের দামে নতুন ঝাঁকুনি, ব্যারেল ১০৪ ডলারে যুক্তরাষ্ট্রের ক্রুড

ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে ফেসবুক-মেসেঞ্জার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মোবাইলে ইন্টারনেট ডাটা না থাকলেও ব্যবহার করা যাবে ফেসবুক ও মেসেঞ্জার। দেশের টেলিকম অপারেটরগুলোর গ্রাহকরা এ সুবিধা পাবেন।

মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার আনুষ্ঠানিকভাবে টেক্সট-অনলি ফেসবুক ও ডিসকভার অ্যাপ উন্মোচন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান এবং মেটা ও মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে জানানো হয়, মেটার সঙ্গে পার্টনারশিপে টেক্সট-অনলি ফেসবুক ও ডিসকভার অ্যাপ চালু করেছে অপারেটরগুলো। ইন্টারনেট ডাটা শেষ হয়ে গেলেও গ্রাহকরা ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন টেক্সট-অনলি ফেসবুকের মাধ্যমে। এ ছাড়াও, মোবাইল ওয়েব ও অ্যানড্রয়েড অ্যাপ ডিসকভার ব্যবহার করে ডাটা চার্জ ছাড়াই ইন্টারনেট ব্রাউজ করার সুযোগ মিলবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ডিজিটাল প্রযুক্তি যথাযথ ব্যবহার করে সংযুক্ত থাকার জন্য ব্যবহারকারীদের জন্য এ সুবিধা আনা হয়েছে।

মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেটর পার্টনারশিপের ডিরেক্টর পল কিম বলেন, মানুষকে কানেক্টেড থাকতে সাহায্য করা এবং ইন্টারনেটে শিক্ষা ও স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ রিসোর্সে তাদের ধারাবাহিক অ্যাক্সেস নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষের জন্য আরও উন্নত কানেক্টিভিটি ও অ্যাকসেস নিশ্চিত করার লক্ষ্যে এ প্রোগ্রামগুলোতে অবদান রাখতে পেরে আমরা গর্বিত।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী বলেন, আমি দেখেছি করোনার সময় মোবাইল সেবাদাতারা ব্যবসায়িক উদ্দেশ্যের বাইরে এসে সম্মিলিতভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। কানেক্টিভিটি নিশ্চিত করার মাধ্যমে আর্থসামাজিক কার্যক্রম চালু রাখতে সহায়তা করছে। ইন্টারনেট ডাটা ছাড়াই ফেসবুক ব্যবহার একটি অসাধারণ উদ্যোগ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com