1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

ইউক্রেনে মার্কিন হস্তক্ষেপ মানে তৃতীয় বিশ্বযুদ্ধ, বাইডেনের হুঁশিয়ারি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারো বলেছেন যে, ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে না ওয়াশিংটন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে লড়ার ফল হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ফিলাডেলফিয়ায় হাউস ডেমোক্রেটিক ককাস ইস্যু সম্মেলনে বাইডেন এসব কথা বলেছেন।

তিনি আরো বলেছেন, ইউক্রেনে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চাই না।

অবশ্য ন্যাটো সামরিক জোটের সীমারেখার প্রতিটি ইঞ্চি রক্ষায় যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে বলেও জানান বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, রুশ বাহিনীকে মোকাবিলা করতে কিয়েভ যেন সামরিক অস্ত্র পায়, সেই বিষয়টি নিশ্চিত করা হবে। ইউক্রেনের নাগরিকদের প্রাণ বাঁচাতে খাবার ও অর্থ সাহায্য পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে (শুক্রবার) ঘণ্টাখানেক কথা বলেছি। তার সঙ্গে আমার প্রায় প্রতিদিনই কথা হচ্ছে। সূত্র: বিবিসি, সিএনএন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com