1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রেষ্ঠদের হাতে পুরস্কার প্রদান দীর্ঘ বিরতির পর সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা — এনসিপিতে যোগ দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান, যুদ্ধবিরতির আগে চুক্তির আশায় বিশ্ব দুই মাস পূর্তি আজ: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হরমুজ প্রণালি খুলল ইরান, তবুও অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের

আসামের নতুন মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৪৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের আসাম রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ড. হিমান্ত বিশ্ব শর্মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার এক টুইটবার্তায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানায়।

আসামের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনার অভিশাপ মোকাবেলায় বাংলাদেশ সীমান্ত বরাবর যৌথ পদক্ষেপ গ্রহণের অপেক্ষায় রয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আসাম তথা ভারতের জনগণের জন্য আমাদের প্রার্থনা ও শুভ কামনা রইল।’

ড. শর্মার দূরদর্শী নেতৃত্বে আসামের জনগণ আরো উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে উষ্ণ, গভীর ও বৈচিত্র্য সম্পর্ক রয়েছে। আসামও এ সম্পর্কের অংশীদার।’

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিজেপি টানা দ্বিতীয়বার বিধানসভা নির্বাচনে জেতার পর সোমবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন হিমন্ত বিশ্ব শর্মা।

শেখ হাসিনার টুইটের জবাবে হিমন্ত শর্মা এক টুইটবার্তায় বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছাকে অত্যন্ত মূল্যবান এবং সম্মান করি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতি অনুসরণে বদ্ধপরিকর আসাম। যিনি সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়ে বলেছিলেন, “ভারত ও বাংলাদেশ একসঙ্গে এগিয়ে চলুক।” আমরা পারস্পরিক লাভ অর্জন চালিয়ে যাব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com