1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতে গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদ ও সহযোগীকে দেশে ফেরাতে উদ্যোগ, কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী পানছড়িতে অসহায় দিনমজুরকে টিনসেট ঘর উপহার দিলো যুবসমাজ বরিশালে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সভা বুধবার রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। মেয়েকে উত্যক্তের প্রতিবাদে কৃষক পিতা খুন, ১৩ দিন পর হাসপাতালে মৃত্যু তারাবিতে অসুস্থ হয়ে পড়লেন কাবা শরিফের ইমাম শায়খ আবদুল্লাহ আল-জুহানি রাষ্ট্রীয় এলপিজির দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব, বাজার নিয়ন্ত্রণে সরকারের নতুন উদ্যোগ

আল-আকসায় হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ১০৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসায় ঢুকে ইসরায়েলি সেনাদের হামলায় হতাহতের ঘটনায় বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ করেছেন মুসল্লিরা।

ঈদের দিন শুক্রবার সকাল ১১টার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগরী শাখা। বিক্ষোভে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানানো হয়।

জুমাতুল বিদা উপলক্ষে গত শুক্রবার হাজার হাজার ফিলিস্তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জড়ো হলে তাদের ওপর অভিযান চালায় ইসরায়েলি পুলিশ।

পরদিন পবিত্র শবে কদরের রাতেও তাদের ওপর তাণ্ডব চালানো হয়। এতে শত শত ফিলিস্তিনি আহত হন। এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। সর্বশেষ চালানো হামলায় বিধ্বস্ত হয়ে গেছে গাজা টাওয়ার। এটি হামাসের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিলো বলে ধারণা করা হয়। এই হামলার জবাবে ইসরায়েলের তেলআবিব শহর লক্ষ্য করে শতাধিক রকেট হামলা চালানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, সোমবার থেকে এ পর্যন্ত ১০৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে অনেক শিশুর রয়েছেন। এখন পর্যন্ত আহত হয়েছেন শত শত ফিলিস্তিনি নাগরিক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com