1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

আমেরিকাকে ব্যবহার শেখাব আমরা: চীনা পররাষ্ট্রমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অপরের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় তা যদি আমেরিকা এখনো শিখে না থাকে তাহলে আন্তর্জাতিক সমাজকে সঙ্গে নিয়ে আমরা তা আমেরিকাকে শিখিয়ে দেব।

চীনা দৈনিক গ্লোবাল টাইমসে ওয়াং ই’র এ বক্তব্য ছাপা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইসের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

নেড প্রাইস বলেছিলেন, বেইজিং-এর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ওয়াশিংটন ‘শক্তিমত্তার অব্স্থান’ থেকে কথা বলবে।

এর প্রতিক্রিয়ায় ওয়াং ই বলেন, বিশ্বের কোনো দেশের ওপর এখন আর অন্য কোনো দেশের শ্রেষ্ঠত্ব নেই এবং চীন কখনও তার সঙ্গে অন্য কোনো দেশকে সেরকম আচরণ করার অনুমতি দেবে না।

চীনা পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমেরিকা সব সময় অন্য দেশের ওপর নিজের সিদ্ধান্ত ও কর্তৃত্ব চাপিয়ে দিতে চায়।কিন্তু চীনের সঙ্গে আর সে আচরণ চলবে না।

ওয়াং ই এমন সময় এ বক্তব্য দিলেন যখন রোববার মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান ও পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বেইজিং সফর করছিলেন। দুই মন্ত্রীই চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে সাক্ষাৎ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com