1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

আমাকে বিয়ে করো’, ঐশ্বরিয়াকে ভক্তের এই আবদারে যা বললেন অভিষেক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মে, ২০২১
  • ৬৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মহামারিতে সারাক্ষণ ভক্তদের পাশে তারকারা। কখনও তারা চিকিৎসা পরিষেবার তথ্য জানিয়ে সাহায্য করছেন। ব্যবস্থা করে দিচ্ছেন শয্যা, ওষুধ, অক্সিজেন। কখনও মন ভালো করতে নেটমাধ্যমে ভাগ করে নিচ্ছেন নিজেদের ফেলে আসা অতীত। খবর আনন্দবাজারের।

অভিষেক বচ্চনের কথাই ধরুন। ১৪ বছরের সুখী দম্পতি অভিষেক-ঐশ্বরিয়া রাই বচ্চন। এক ছাদের নিচে জীবন কাটাতে কাটাতে বহু মজার ঘটনার সাক্ষী তারা। তারই এক টুকরো ঝলক শুক্রবার ‘ছোট’ বচ্চন ভাগ করে নিলেন নেটমাধ্যমে। জানালেন জনৈক ভক্ত বায়না করেছিলেন ঐশ্বরিয়ার কাছে, ‘আমাকে বিয়ে করো!’

অভিষেক জানান, তারা তখন বিদেশে। তাদের ঘিরে ভক্তদের উন্মাদনা। সেই ভিড়ে এক যুবক হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে। প্ল্যাকার্ডে তিনি ঐশ্বরিয়াকে বিয়ের ওই প্রস্তাব জানিয়েছেন। বিষয়টি ঠিক নজরে এসেছিল ‘জুনিয়র’ বচ্চনের। সঙ্গে সঙ্গে তিনি পাল্টা জবাবে জানান, ‘দুঃখিত! ঐশ্বরিয়া আমায় বিয়ে করেছে।’

ভক্তের আবদার আর স্বামীর পাল্টা জবাব সেদিন মন ভালো করে দিয়েছিল সাবেক বিশ্বসুন্দরীর। বিয়ের আবদারের সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com