1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

আবার করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এর আগে দীর্ঘ ১৭ মাস পর ২০ নভেম্বর করোনায় মৃত্যুশূন্য দিন দেখেছিল বাংলাদেশ। এরপর আজ ফের মৃতুশূন্য দিন দেখলো দেশ। এর আগে বাংলাদেশে করোনায় আক্রান্ত ব্যক্তির কথা প্রথম জানা যায় গত বছরের ৮ মার্চ এবং প্রথম মৃত্যুটি ঘটে ১৮ মার্চ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৬২ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জনে।

গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৪৯১ জন।

এছাড়া গত একদিনে ২১ হাজার ৭২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৪৯৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ।

প্রসঙ্গত, এর আগের দিন বুধবার সারাদেশে করোনায় ৬ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয়েছিলো আরও ২৭৭ জনের শরীরে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com