1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

আফিফ সোহান মোস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান ও শরিফুলের প্রশংসা করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এই চার তারকা ক্রিকেটারের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় জয় পেয়েছে বাংলাদেশ।

অসিদের বিপক্ষে ১২২ রানের টার্গেট তাড়ায় ৬৭ রানে ৫ উইকেট পড়ে গেলে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয়ে উপহার দেন আফিফ।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৭ উইকেটে ১২১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।

টার্গেট তাড়া করতে নেমে ৬৭ রানে সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসানের উইকেট হারিয়ে কঠিন চাপের মধ্যে পড়ে যায় বাংলাদেশ।

সেই কঠিন চাপ এড়িয়ে ষষ্ঠ উইকেটে নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে ৪৪ বলে ৫৬* রানের অবিচ্ছি জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন তরুণ ব্যাটসম্যান আফিফ।

দলের জয়ে ৩১ বলে ৫টি চার ও এক ছক্কায় ৩৭ রান করেন আফিফ হোসেন। ২১ বলে ২২ রান করে অপরাজিত থাকেন সোহান।

এর আগে মোস্তাফিজ-শরিফুলের গতির মুখে পড়ে ১২১ রানে ইনিংস গুটায় অস্ট্রেলিয়া। ৩ আর ২ উইকেট নেন মোস্তাফিজ ও শরিফুল।

খেলা শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আফিফ ও সোহান কঠিন চাপের মধ্যে অসাধারণ ব্যাটিং করেছে। আমাদের বোলাররা খুব ভালো করেছে। মোস্তাফিজ-শরিফুলরাই অস্ট্রেলিয়াকে ১২১ রানে আটকে রাখতে ভূমিকা পালন করেছে।

অধিনায়ক আরও বলেন, মোস্তাফিজ আর শরিফুল দারুণ বল করেছে। বিশেষ করে শরিফুল সত্যিই অসাধারণ। আশা করছি আমরা এই ধারা অব্যাহত রাখতে পারব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com