1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রেষ্ঠদের হাতে পুরস্কার প্রদান দীর্ঘ বিরতির পর সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা — এনসিপিতে যোগ দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান, যুদ্ধবিরতির আগে চুক্তির আশায় বিশ্ব দুই মাস পূর্তি আজ: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হরমুজ প্রণালি খুলল ইরান, তবুও অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের

আফগানিস্তান ইস্যুতে ভারতের নেতৃত্বে জাতিসংঘে বৈঠক, ডাক না পেয়ে ক্ষোভ পাকিস্তানের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের সভাপতিত্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ডাক পায়নি পাকিস্তান। ১৫ সদস্যের কাউন্সিলের বৈঠকের বিষয় ছিল আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি। কিন্তু সেই আলোচনায় আফগানিস্তানের ‘নিকটতম প্রতিবেশী’ কে কেন ডাকা হয়নি তা নিয়ে উষ্মা প্রকাশ করল পাকিস্তান। সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে। এতে বলা হয়, তাতে বলা হয়, আফগানিস্তানের সব থেকে নিকটতম প্রতিবেশী হলেও এই বৈঠকে ডাকা হয়নি পাকিস্তানকে।

বৈঠকে পাকিস্তানকে তুলোধনা করে ভারত। আফগানিস্তানে সন্ত্রাসকে মদদ দেওয়ার পরিপ্রেক্ষিতে সুর চড়ায় ভারত। জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেন, ‘আফগানিস্তানে শান্তি ফেরাতে জঙ্গিদের নিরাপদ অভয়ারণ্যকে অবিলম্বে ধ্বংস করতে হবে।’

তিনি বলেন, ‘আফগানিস্তানে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপন করতে হলে সেই অঞ্চলে যত জঙ্গি সংগঠনের মুক্তাঞ্চল আছে, সেগুলোকে নষ্ট করতে হবে। জঙ্গিদের সাপ্লাইন চেন ভাঙতে হবে। আফগানিস্তান এবং তার প্রতিবেশী সব দেশ থেকে জঙ্গিদের অস্তিত্ব মুছে দিতে হবে। বিচ্ছিনতাবাদী, জঙ্গি এবং কট্টরপন্থীদের এই অঞ্চল থেকে বিতাড়িত করতে হবে।’

ভারতের তরফে আরও অভিযোগ করা হয় যে তালেবানকে সরঞ্জাম সরবরাহ করে সাহায্য করছে পাকিস্তান। যদিও এই অভিযোগ উড়িয়েছে ইসলামাবাদ।

এক মাসের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে ভারত। ২০২১-২২ সালে প্রথমবারের জন্য এই দায়িত্ব নেয় ভারত। ফ্রান্সের হাত থেকে ১ আগস্ট ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ভারতের কার্যকাল শুরু হয় ২ আগস্ট থেকে।সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com