1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

আইফোনকে টেক্কা দিয়ে এক নম্বরে স্যামসাং

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সারা বিশ্বে স্মার্টফোন বিক্রিতে আইফোনকে টেক্কা দিয়ে এক নম্বর স্থান করে নিয়েছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং। চলতি বছরের সেকেন্ড কোয়ার্টারে বিশ্বে দুই নম্বর স্থানে উঠে এসেছে শাওমি। তিন নম্বরে অ্যাপলের আইফোন।

ক্যানালিস রিসার্চ রিপোর্ট বলছে, স্মার্টফোনের বিক্রিতে সবাইকে পিছনে ফেলে দিয়েছে স্যামসাং। দুই নম্বর স্থানে আগে অ্যাপল থাকলেও এবার সেই জায়গা দখল করেছে চাইনিজ টেক জায়ান্ট শাওমি। আমেরিকান কোম্পানি অ্যাপলকে পিছনে ফেলে দিয়েছে তাদের স্মার্টফোনের বিক্রি।

ক্যানালিসের রিসার্চ রিপোর্ট বলছে, মার্কেট শেয়ারে এবারও সবার ওপরে রয়েছে স্যামসাংয়ের নাম। তাদের মার্কেট শেয়ার রয়েছে ১৯ শতাংশ। দ্বিতীয় স্থানে শাওমি দখল করতে পেরেছে ১৭ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে অ্যা

তবে শাওমি ছাড়াও এবার স্মার্টফোনের বিক্রিতে উত্থান হয়েছে অপো ও ভিভোর। দুই প্রতিষ্ঠানেরই দখলেই রয়েছে ১০ শতাংশ করে মার্কেট শেয়ার। বিশ্বের ফোন বিক্রির দৌড়ে চার নম্বরে রয়েছে অপোর নাম। ঠিক তারপরই রয়েছে চীনা কোম্পানি ভিভো।

সব মিলিয়ে বিশ্বের মোবাইল বাজারের অধিকাংশই এখন চীনের দখলে।

বিশ্বের মোবাইল বাজারে দিকে তাকালে দেখা যাবে, সব জায়গায় এখন চীনা মোবাইলের রমরমা। সস্তায় উন্নত প্রযুক্তির স্মার্টফোন তৈরি করছে শাওমি, অপো ভিভোর মতো কোম্পানি। অতীতে অ্যাপলের আদলে ফোন তৈরি করত শাওমি। তাই চাইনিজ অ্যাপলের তকমা লেগে যায় কোম্পানির গায়ে। পরবর্তীকালে নিজেদের ব্র্যান্ড আইডেনটিটি তৈরি করেছে শাওমি। সস্তা, মিড রেঞ্জের পাশাপাশি ফ্ল্যাগশিপ ফোন এনেছে কোম্পানি। অন্যান্য কোম্পানির তুলনায় দাম কম হওয়ায় বাজার ধরতে সুবিধা হয়েছে চীনা কোম্পানির।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com