1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

আইপিএলের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন পাপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৩০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আইপিএলের ১৪তম আসরের ফাইনাল ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন। চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ চলাকালীন টিভি পর্দায় দেখা যায় তাকে।

এসময় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী ও সেক্রেটারি জয় শাহর সঙ্গে নাজমুল হাসানকে আলাপ করতে দেখা গেছে।

শুক্রবার দুবাইতে ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা। এই সভায় যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতে যান তিনি। সভা শেষে ঘুরে যান আইপিএলের ফাইনালে। যদিও আইপিএল ফাইনালে সাকিব আল হাসানের পারফর্ম্যান্স ছিল হতাশাজনক। বল হাতে ৩ ওভারে ৩৩ রান দিয়ে উইকেট শূন্য থাকার পর ব্যাট হাতে সাজঘরে ফেরেন খালি হাতে।

আইপিএল শেষ হতে না হতেই ১৭ অক্টোবর, রবিবার থেকে ওমানের মাস্কটে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাহমুদুল্লাহ রিয়াদরা। স্কটিশদের বিপক্ষে ম্যাচটায় মাঠে থাকার কথা রয়েছে বিসিবি প্রধানের।

স্কটল্যান্ড ছাড়াও বিশ্বকাপের প্রথম পর্বে রয়েছে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com