1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা প্রয়োজন : তথ্যমন্ত্রী রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ সংসদ সদস্যদের আচরণে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করে আড়াই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই । সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ *”ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬” ঠিক কতটা যুক্তিসঙ্গত?* ইরানে হামলা ‘অবৈধ’: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে তীব্র নিন্দা উত্তর কোরিয়ার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল, আজ ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক ঈদে বাবার জন্য পাঞ্জাবি আনার কথা ছিল রাকিবের; ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন তিনি ও অনন্যা

অনৈতিক কাজে যুক্ত ছাত্রলীগ নেতাসহ ১০জন জরিমানায় মুক্ত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অনৈতিক কাজে যুক্ত থাকার অভিযোগে চট্টগ্রাম নগরের একটি বাসা থেকে আটক ছাত্রলীগের এক নেতাসহ ১০ জন জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে তাঁদের আদালতে হাজির করা হলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এ জরিমানা করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে চার নারীসহ ওই ১০ জনকে আটক করে পাঁচলাইশ থানা–পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ছাত্রলীগ নেতার নাম আবদুল আল আহাদ। তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহসভাপতি। বাকিদের মধ্যে পাঁচজন আহাদের সহযোগী ও চারজন নারী।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান বলেন, আটক ১০ জনকে আজ বিকেলে আদালতে হাজির করা হয়। পরে ম্যাজিস্ট্রেট জুয়েল দেব প্রত্যেককে ৩০০ টাকা করে জরিমানা করেন ও অনাদায়ে দুই দিনের কারাদণ্ড দেন। অভিযুক্ত ব্যক্তিরা সবাই জরিমানা দিয়ে ছাড়া পান।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার তিনতলার একটি ভবনের নিচতলায় অনৈতিক কাজ চলছে—এমন খবরের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com