1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা

দেশে ১ সেপ্টেম্বর থেকে একই দামে ইন্টারনেট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৪৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশের সবখানে একদামে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে ‘এক দেশ এক রেট’ কার্যক্রমের উদ্বোধন করলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে ব্রডব্যান্ট ইন্টারনেটের দাম একই হবে। একদাম হওয়ায় সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গুণগত সেবা দেওয়ার প্রতিযোগিতা তৈরি হবে ফলে গ্রাহকেরাই উপকৃত হবে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিটিআরসির উদ্যোগে আয়োজিত ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে এ সেবার উদ্বোধন করেন মোস্তাফা জব্বার।
এখন থেকে গ্রাহক পর্যায়ে ৫ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) গতির ইন্টারনেটের সর্বোচ্চ মূল্য হবে ৫০০ টাকা, ১০ এমবিপিএসের মূল্য ৮০০ টাকা এবং ২০ এমবিপিএসের মূল্য ১২০০ টাকা বেঁধে দেওয়া হয়েছে। রাজধানী, শহর অথবা গ্রাম, সব স্থানের জন্য একই হারে একই দামে এ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কার্যকর হবে বলে বিটিআরসি থেকে জানানো হয়।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, আজকের দিনটা আমাদের স্মরণীয় একটি দিন। দশ বছর আগে ‘এক দেশ এক রেট’ এর জন্য রাস্তায় নেমেছিলাম। আজকের দিনটিতে তা সফল হলো। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এটি অন্যতম একটি মাইলফলক। ডিজিটাল কানেকটিভিটির জন্য ইন্টারনেট সহজলভ্য করতে হবে।

ডাক ও টেলিযোগাযোগ সচিব আফজাল হোসেন বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতিহারে ডিজিটাল বাংলাদেশ গড়া, ইন্টারনেটের দাম কমানো এবং শহরের সব সুযোগ-সুবিধা গ্রামে নিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে আজ সেটির প্রতিফলন হতে যাচ্ছে।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারে সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসি কর্মকর্তা, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইআইজি এবং আইএসপিএবির কর্মকর্তা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com