1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

টাইগারদের অভিনন্দন জানালেন মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়লাভ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। দলের এ অনন্য সাফল্যে খেলোয়াড়-কোচ-কর্মকর্তা ও ক্রিকেট বোর্ডকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান মির্জা ফখরুলের অভিনন্দন বার্তা গণমাধ্যমে জানান।

শায়রুল বলেন, টাইগারদের অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল প্রত্যাশা করেন এই জয়ের ধারা অব্যাহত রাখবে বাংলাদেশ।

উল্লেখ্য, মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেট আর ৮ বল হাতে রেখে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তাতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেছে ২-০ ব্যবধানে।

১২২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে একটা সময় বেশ বিপদে পড়েছিল বাংলাদেশ। কিন্তু দুই তরুণ আফিফ হোসেন ধ্রুব আর নুরুল হাসান সোহান সেই বিপদ সামলেছেন ঠান্ডা মাথায়। ৬৭ রানে ৫ উইকেট হারানোর পর ম্যাচ ঘুরানো এক জুটি গড়ে তুলেন আফিফ-সোহান। ৪৪ বলে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তারা। আর তাতেই ঘরের মাঠে বাংলাদেশ যে কতটা কঠিন প্রতিপক্ষ, সেটা আরও একবার ক্ষতবিক্ষত হয়ে বুঝল অস্ট্রেলিয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com