1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, জিয়ার আদর্শ বাস্তবায়নে সহযোগিতার ডাক ঈদের নামাজ শেষে জামায়াত নেতার সঙ্গে কোলাকুলি, ঐক্যের বার্তা দিলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: শহীদ প্রেসিডেন্ট জিয়ার সততা, দেশপ্রেম ও দূরদর্শিতা নতুন প্রজন্মের অনুপ্রেরণা হরমুজ প্রণালি উন্মুক্ত ও নৌ-অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের, দাবিগুলো ‘বিকৃত’ বলে প্রত্যাখ্যান ইরানের যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ছে কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতি: ঢাকার দুই সিটি কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শহিদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ: আদর্শের প্রেরণায় গণতন্ত্র পুনর্গঠনের প্রত্যয়ে বিএনপি আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল: জাতীয়তাবাদী রাজনীতিতে নতুন প্রেরণার বার্তা দিচ্ছে বিএনপি

ঈদের নামাজ শেষে জামায়াত নেতার সঙ্গে কোলাকুলি, ঐক্যের বার্তা দিলেন মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি , ৩০ মে : ঈদুল আজহার নামাজ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা দেলোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কোলাকুলির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে জাতীয় ঐক্য ও সম্প্রীতির আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপি মহাসচিব লেখেন, “আসুন, সকল বৈষম্য ও ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করি।”
পোস্টে তিনি উল্লেখ করেন, ঈদের নামাজ শেষে ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত নেতা দেলোয়ার হোসেনের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এ ঘটনাকে তিনি ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন।
মির্জা ফখরুল আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের সংস্কৃতি জোরদার হওয়া প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক সৌন্দর্য ও সম্প্রীতির এই বার্তা দেশজুড়ে ছড়িয়ে পড়বে।
তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐক্যের ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।
সূত্র: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভেরিফায়েড ফেসবুক পেজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com