1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
এক-এগারোর মূল পরিকল্পনাকারী মইন ও দুই সম্পাদক ​ *১০০ দিনে নতুন সরকারের যুগান্তকারী পদক্ষেপ* -পর্যটনকে অর্থনৈতিক চালিকাশক্তি করার মাস্টারপ্ল্যান বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ নগরীর নিরাপত্তা জোরদারে অ্যাকশনে সিএমপি ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী আরাফার ময়দান থেকে হজের খুতবা শুরু, বাংলাসহ ৫০ ভাষায় অনুবাদ সম্প্রচার কলকাতার NILD সেবা কেন্দ্রে আসেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ড: বীরেন্দ্র কুমার। ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কয়েক জেলায় অব্যাহত মৃদু তাপপ্রবাহ শহীদ আলাউদ্দিন সরদার মিঠু’র ৯ম শাহাদাত বার্ষিকী পালিত।

আরাফার ময়দান থেকে হজের খুতবা শুরু, বাংলাসহ ৫০ ভাষায় অনুবাদ সম্প্রচার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের পবিত্র নগরী মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ঐতিহাসিক আরাফার ময়দানে পবিত্র হজের খুতবা শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকাল ৩টা ২০ মিনিটের দিকে আরাফার নামিরাহ মসজিদ থেকে খুতবা প্রদান শুরু করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।
আরবি বর্ষপঞ্জি অনুযায়ী আজ ৯ জিলহজ, যা ‘ইয়াওমে আরাফা’ বা ‘আরাফা দিবস’ হিসেবে মুসলিম বিশ্বের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। এদিন লাখো হাজি আরাফার ময়দানে সমবেত হয়ে ইবাদত, জিকির ও দোয়ায় মশগুল রয়েছেন। তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে— “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্-নিমাতা লাকা ওয়াল-মুলক, লা শারিকা লাক।”
মঙ্গলবার ফজরের নামাজ আদায়ের পর মিনায় অবস্থানরত হাজিরা দলে দলে আরাফার ময়দানের উদ্দেশে রওনা হন। ইসলামের ইতিহাসে এই ময়দানের গুরুত্ব অপরিসীম। এখানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন।
চলতি বছরও বাংলাসহ বিশ্বের ৫০টি ভাষায় পবিত্র হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হচ্ছে। টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় খুতবার অনুবাদ প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বছর বাংলা অনুবাদ কার্যক্রমে অংশ নিচ্ছেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব। তারা সবাই সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
আরাফার ময়দানে অবস্থান হজের অন্যতম প্রধান রুকন। সূর্যাস্ত পর্যন্ত হাজিরা সেখানে অবস্থান করে দোয়া ও ইবাদতে সময় অতিবাহিত করবেন। এরপর তারা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com