1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ ঈদযাত্রায় আড়াই কোটি মানুষের চাপ সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ: সেতুমন্ত্রী শেখ রবিউল আলম হামের প্রাদুর্ভাব ও শিশু নির্যাতনের বিচারের দাবিতে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন অর্ধ লক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট এর চতুর্থ তম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব বিজয়ী। ইরান ইস্যুতে ব্যস্ত ট্রাম্প, ছেলের বিয়েতে যাচ্ছেন না জামায়াতকে ঘিরে কঠোর বার্তা আমিনুল হকের “বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন করা হবে” পাকিস্তানের মধ্যস্থতা: যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তির খসড়া প্রকাশ রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে দাঁড়াবে না ঢাকা বারের কোনো আইনজীবী রামিসা হত্যা মামলা: রোববারের মধ্যেই চার্জশিট, দ্রুত বিচারের আশ্বাস ট্রাম্পের হুঁশিয়ারি: ‘হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমা, ইরানের টোল মানা হবে না’

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে দাঁড়াবে না ঢাকা বারের কোনো আইনজীবী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৫০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২২ মে) সকালে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ কালাম খান।
তিনি জানান, ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বারের কোনো আইনজীবী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে আদালতে মামলা পরিচালনা করবেন না।
গত মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে সাত বছরের শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সকালে বাসা থেকে বের হওয়ার পর সোহেল রানা রামিসাকে নিজের কক্ষে ডেকে নেয়। সেখানে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়। ঘটনার পর স্থানীয়রা সোহেল রানার স্ত্রীকে আটক করলেও অভিযুক্ত জানালার গ্রিল কেটে পালিয়ে যায়।
পরে মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আদালতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com