1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
*ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প

দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

দাউদকান্দি, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গত ২৭ এপ্রিল ২০২৬ (১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ) পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) টিটন খীসা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক মোঃ রোমান খন্দকারকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি দাউদকান্দির মরহুম খন্দকার শামসুল হকের পুত্র।
কমিটির সভাপতি হিসেবে পদাধিকারবলে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী। অন্য সদস্যরা হলেন—উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার এবং স্থানীয় ক্রীড়াবিদ আলমগীর হোসেন।
সদস্য সচিব হিসেবে মনোনীত হওয়ার পর প্রতিক্রিয়ায় রোমান খন্দকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে খন্দকার মোশাররফ হোসেন এবং খন্দকার মারুফ হোসেন-এর প্রতি ধন্যবাদ জানান।
তিনি বলেন, “আগামী দিনগুলোতে দাউদকান্দির ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব। মাদকমুক্ত, নিরাপদ ও প্রতিভাবান যুব সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
এদিকে, অ্যাডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com